আমরা কতটুকু সন্তুষ্ট? প্রয়োজন দৃষ্টি ভংগি পরিবর্তনের।

  • রফিক সাহেব সুন্দর একটা জায়গা কিনেছেন।
  • সালাম সাহেব তার বউকে দামি দামি শাড়ি কিনে দেন।
  • আমার বাসাটা বড্ড ছোট, জিনিশপত্র জায়গা হয়না।
  • খুব গরম লাগে, একটা এসি কিনার ক্ষমতা হয়নি আমার।
  • অভাব অনটন লেগেই থাকে।
  • মাসে অন্তত আরো হাজার দশেক টাকা হলে সমস্যা থেকে উঠতে পারতাম।
এমন নানা আক্ষেপ আর দু:খ দিয়ে আমাদের দিন শুরু হয়। আর এমনি কষ্ট নিয়ে ঘুমাতেও যাই। প্রতিটা ক্ষেত্রে মনে হয় আল্লাহ আমাকে কতইনা খারাপে রেখেছেন। এই নেই সেই নেই, ওটা দরকার সেটা দরকার, কতইনা ক্রাইসিস। মাঝে মধ্যে দু:খে বুকটা ফেটে যায়। চাউলের ড্রামটা যখন নাড়া দিলেই সহজেই নড়ে উঠে, ফ্রিজের ক্যবিনেটগুলো যখন ঠাসা সব্জি থাকেনা, মানিব্যাগটা যখন চ্যাপ্টা হয়ে যায়, বাসাভাড়া দেবার তারিখটা যখন কাছে চলে আসে তখন জীবনটাকে তেছপাতা মনে হতে থাকে। বার বার অভিসম্পাত দিতে থাকি নিজের ভাগ্যকে। মাঝে মধ্যে গালিও দিয়ে ফেলি বাপের দেয়া জানটাকে।

এসকল আক্ষেপ, দু:খ ও ক্রাইসিস মনের মধ্যে প্রচন্ড হতাশা তৈরী করতে থাকে। আমরা তখন জীবনের খেই হারিয়ে ফেলি। জীবনের প্রতি মায়া, মমতা ও আগ্রহ হারিয়ে ফেলি। পাশের অন্য কারো সাথে নীজেকে কম্পেয়ার করতে থাকি নিজের অজান্তেই। নিজের দুর্ভাগ্যের জন্য নিজেকে ধিক্কার দিতে থাকি। আর স্থায়ী অশান্তির শুরু সেখান থেকেই।

সমস্যাটা কি? কেনো আমরা এমনা হতাশায় ডুবে থাকি। আমার মাসিক আয় ২০ হাজার টাকা আমার আরো ৫ হাজার টাকার অভাব। অন্য জনের ৫০ হাজার টাকা আয় তার আরো ২০ হাজার টাকার অভাব। কেউ কেউ আছেন তার কতযে আয় সে নিজেও জানেনা এবং সেই ব্যক্তিটার অভাবও যে কতটা তাও সে জানেনা।

আমাদের চিন্তা এবং দৃষ্টিতে কিছু সমস্যার কারনে এ ব্যপারটা ঘটে। আমাদের মধ্যে সন্তুষ্টি নেই, নেই কোন কৃতজ্ঞতা বোধ। আমরা আল্লাহর অশেষ নেয়ামত ভোগ করার পরও ভুলে যাই তার প্রতি কৃতজ্ঞতা জানাতে। ভুলে যাই আগে কেমন ছিলাম। ভুলে যাই রোজ রোজ কত কত নেয়ামত ভোগ করছি। সেই অকৃতজ্ঞতা থেকেই মনে তৈরী হয় আরো আরো পাবার লোভ। সে লোভ চক্রাকারে দিন দিন বাড়তে থাকে।

এ থেকে মুক্তির উপায় কি? কি করলে আমরা নিজেদের অবস্থানের উপর সন্তুষ্ট হতে পারবো?
আমার ব্যক্তিগত মতামত হলো, আল্লাহর প্রতি পর্যাপ্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করা। নিজের অবস্থানের উপর সন্তুষ্ট থাকা, আর বেশি বেশি আল্লাহর ইবাদত করা। আর দৃষ্টিটাকে এমন দিকে আরোপিত করা যেদিকে তাকালে নিজের অবস্থানকে “অনেক ভালো আছি” মনে হয়।
-ইকবাল হোসেন



@templatesyard