আমরা প্রতিদিন কত কিছুইনা পরিকল্পনা করি। আমাদের সকল পরিকল্পনার মুল লক্ষ্য থাকে “সাক্সেস” অর্থাৎ সফলতা অর্জন। সফলতা অর্জনের এই চেষ্টা মানুষের চিরন্তন। এটা খারাপও নয় আবার অন্যায়ও নয়।
চর দখলের জন্য দুই দল মানুষ লড়াই করে। মারামারি হয়, অনেক সময় অতিবাহিত হয়, রক্তপান হয়, কিছু মানুষ মরে যায় আবার কিছু মানুষ সারা জীবনের জন্য পংগু হয়ে বিছানায় জায়গা করে নেয়। এরপর একদল সফল হয়। তারা চর এর কিছু অংশের মালিক হয়, তারাই সফল (?)
অন্ধকার গলিতে রাতে দুজন ছিনতাইকারী একজন পথচারীর উপর চড়াও হয়। তার কাছ থেকে টাকা-পয়সা, মোবাইল, ঘড়ি, ল্যাপটপ ছিনিয়ে নেবার মুহুর্তে আশে পাশের মানুষ জন ছিনতাইকারীদেরকে হাতে নাতে ধরে ফেলে। আক্রান্ত পথচারী ছিনতাই এর কবল থেকে বেচে যায়। আর ছিনতাইকারীরা জনতার হাতে ধরা খেয়ে প্রচন্ড মাইর খেয়ে প্রথমে হাসপাতালে এবং পরে জেলে যায়। এখানে ছিনতাইকারীরা বিফল (?)
চাকরীর আশায় অনেক সময় ধরে ঘুড়ে বেড়িয়েছেন। চাকরী না পেয়ে ফুটপাতে বসে মোবাইল ফ্লেক্সিলোড এর তুচ্ছ ব্যবসা দিয়েছেন। হঠাৎ করেই এক প্রতিষ্ঠান থেকে খবর এলো এক লক্ষ টাকা ঘুষের বিনিময়ে সেখানে আপনার চাকরীটা নিশ্চিত হবে। আর চাকরীটাতে রয়েছে উপরি ইনকামের পর্যাপ্ত ব্যবস্থা। টাকা না দেয়ার কারনে অথবা দিতে না পারার কারনে আপনার চাকরীটা হলোনা। এখানে আপনি ব্যর্থ (?)
চলছে……
