গত বেশ কিছু দিন যাকেই পাচ্ছি তাকে খুব আগ্রহ ভরে জিজ্ঞেস করছি-
- ভাই আপনি কেমন আছেন?
- গত সময়টা কেমন ছিলেন? আর
- অবস্থা যা দেখছেন তাতে আগামিতে কেমন থাকবেন বলে মনে করছেন?
বেশির ভাগের উত্তরই অনেকটা একই রকম।
- আল্লাহ রেখেছেন কোন রকম।
- আগের সে দিন আর নাই ভাই।
- আল্লাহ যেনো চলমান সমস্যাগুলো থেকে বাচিয়ে আগামীতে ভালো রাখেন।
উপরে প্রশ্ন আছে আবার উত্তরও দেয়া আছে। এবার নিজের সাথে মিলিয়ে নিনতো। কি মনে হয়? আগের চাইতে ভালো আছেন? এখন সময়টা কি আপনার আসলেই ভালো যাচ্ছে? কি ভাবছেন আগামী দিন গুলোর কথা?
আমরা নিজেদের মতো করেইতো চালাচ্ছি আমাদের জীবনটাকে। যা যেভাবে চাচ্ছি তা সেভাবেই করতে চেষ্টা করছি। হয়তো ন্যায় অন্যায় এর তোয়াক্কা না করেই করছি। নিজে চলছি, নিজের পরিবার, ব্যবসা সব কিছুই চালাচ্ছি। ভুল আর অন্যায় করছি, মিথ্যা বলছি, ভালো খারাপ মিলিয়ে ফেলছি……